• শিরোনাম

    কোভিড টিকার জন্য ফিলিপাইনকে জাপানের হিমায়ক সরঞ্জাম সরবরাহ

    | ২৭ নভেম্বর ২০২২ | ৬:৩৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 45 বার

    কোভিড টিকার জন্য ফিলিপাইনকে জাপানের হিমায়ক সরঞ্জাম সরবরাহ

    জাপান, দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের সর্বত্র করোনাভাইরাসের টিকা পৌঁছানোর কাজে সহায়তা করতে দেশটিকে হিমায়ক ট্রাক ও সংরক্ষণ আধার সরবরাহ করেছে।

    গতকাল শুক্রবার জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকার স্থানীয় দপ্তর, রাজধানী ম্যানিলায় আয়োজিত এক অনুষ্ঠানে ফিলিপাইনের স্বাস্থ্য অধিদপ্তরের কাছে দুটি ট্রাক ও ৬শটি সংরক্ষণ আধার হস্তান্তর করে।

    কর্মকর্তাদের ভাষ্যানুযায়ী, একটি সংরক্ষণ আধারে মাইনাস ২ অথবা এর চেয়ে কম তাপমাত্রায় টিকার প্রায় ৫ হাজার ৮শ ডোজ প্রায় ১শ ঘণ্টা সংরক্ষণ করা সম্ভব হয়।

    এসকল সংরক্ষণ আধারের মাধ্যমে সমুদ্র পথে দেশটির প্রত্যন্ত দ্বীপগুলোতে টিকা পরিবহন করা আরও সহজ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    উল্লেখ্য, বছর জুড়ে ফিলিপাইনে উচ্চ তাপমাত্রা বিদ্যমান থাকার বিষয়টিও নিরাপদ ও কার্যকরভাবে টিকা সরবরাহের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, এপর্যন্ত সরকারের সংগৃহীত মোট টিকার প্রায় ১২ শতাংশ বা তিন কোটি ১০ লাখের বেশি ডোজ বাতিল করে দেয়া হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক