• শিরোনাম

    আফগানিস্তানে নিহত জাপানি চিকিৎসকের স্মরণে অনুষ্ঠান

    | ২৮ নভেম্বর ২০২২ | ৬:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 41 বার

    আফগানিস্তানে নিহত জাপানি চিকিৎসকের স্মরণে অনুষ্ঠান

    তিন বছর আগে আফগানিস্তানে কয়েকটি মানবিক প্রকল্পে কর্মরত অবস্থায় নিহত এক জাপানি চিকিৎসকের স্মরণে দক্ষিণ-পশ্চিম জাপানের একটি শহরে কয়েকশ মানুষ সমবেত হয়েছেন।

    জাপানি বেসরকারি সাহায্য সংস্থা পেশোয়ার-কাই’এর একজন সদস্য হিসেবে নাকামুরা তেৎসু, সেচ ব্যবস্থা নির্মাণ’সহ আফগান স্বাস্থ্যসেবা এবং কৃষিজমির পুনরুজ্জীবন সংক্রান্ত প্রকল্পে সহায়তা করার জন্য নিজের জীবনের বহু বছর ব্যয় করেছেন। ২০১৯ সালের ৪ঠা ডিসেম্বর, ৭৩ বছর বয়সী এই চিকিৎসক গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

    বেসরকারি সাহায্য সংস্থাটির প্রধান কার্যালয় থাকা ফুকুওকা শহরে গতকাল শনিবার, প্রায় সাড়ে ৪শ মানুষ নাকামুরার জন্য মৌন প্রার্থনা করেন।

    সেখানে উপস্থিত নাকামুরার বড় মেয়ে আকিকো বলেন, নিজেদের বাগানে তার বাবার লাগানো গাছগুলোর দিকে তাকালে মনে হয় যেন তিনি এখনও তার সঙ্গে রয়েছেন।

    আকিকো এই প্রত্যাশা ব্যক্ত করেন যে, সেই দিন শীঘ্রই আসবে যেদিন আফগান নাগরিকরা শান্তিতে বসবাস করতে পারবেন।

    এদিকে, বেসরকারি সাহায্য সংস্থাটি আফগানিস্তানে তাদের প্রকল্পগুলোর কাজ অব্যাহত রেখেছে এবং এটি জানিয়েছে যে একটি সেচ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় একটি স্থাপনার নির্মাণ কাজ গত ফেব্রুয়ারিতে সম্পন্ন হয়েছে৷

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক