| ২৮ নভেম্বর ২০২২ | ৬:৫৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 40 বার
জাপানের শিল্প মন্ত্রণালয় পরবর্তী প্রজন্মের পরমাণু বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে একটি খসড়া রূপরেখা তৈরি করেছে, যার উপর ভিত্তি করে বিদ্যমান চুল্লিগুলোর রূপান্তর বা আধুনিকায়ন করা হবে।
সরকার আগস্ট মাসেই ইঙ্গিত দিয়েছিল যে, তারা বছরের শেষ নাগাদ এবিষয়ে একটি খসড়া উপস্থাপন করবে। সরকার অবশ্য আগেই জানিয়েছিল যে, তারা নতুন চুল্লি নির্মাণের প্রত্যাশা করছে না।
খসড়াটিতে এটি উল্লেখ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে যে, সরকার বন্ধ হওয়ার কথা থাকা পরমাণু চুল্লিগুলোর পুনঃনির্মাণের পরিকল্পনাকে বাস্তবায়ন করার দিকে এগিয়ে যাবে।
এছাড়া, সরকার বিদ্যমান চুল্লিগুলো সচল রাখার মেয়াদকালও বাড়াতে চাইবে। বর্তমানে জাপানের চুল্লিগুলোর সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত কার্যক্রম পরিচালনার অনুমোদন রয়েছে। পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা আদালতের নিষেধাজ্ঞার কারণে কোনো চুল্লীর বন্ধ থাকার সময়কালকে ধর্তব্যের মধ্যে নেয়ার জন্যই এই মেয়াদকাল বাড়ানোর প্রত্যাশা করছে সরকার।
নিষ্ক্রিয় চুল্লিগুলো পুনরায় চালু করার ক্ষেত্রে, সরকার এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর অদূরে বসবাসকারী লোকজনের সমর্থন লাভের জন্য উদ্যোগ নেয়ার পাশাপাশি লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কর্মসূচি প্রণয়নে সহায়তা করতে একটি নতুন দল গঠনের পরিকল্পনা করছে।
মন্ত্রণালয়,কাউন্সিল সদস্যদের পাশাপাশি ক্ষমতাসীন দলের আইন প্রণেতাদের সাথে খসড়াটি নিয়ে আলোচনা করতে এবং আগামী মাসে কার্বন-নিরপেক্ষ সমাজ বাস্তবায়ন বিষয়ক একটি সরকারি বৈঠকে পরিকল্পনাটি উপস্থাপন করার ইচ্ছা পোষণ করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||