• শিরোনাম

    জাপানে বোনেনকাই রেস্তোরাঁ বুকিং আবার আগের পর্যায়ে ফিরছে

    | ২৯ নভেম্বর ২০২২ | ৬:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 39 বার

    জাপানে বোনেনকাই রেস্তোরাঁ বুকিং আবার আগের পর্যায়ে ফিরছে

    একটি প্রধান অনলাইন বুকিং সাইট জানিয়েছে যে, জাপানে দীর্ঘদিন ধরে পালন করে আসা ঐতিহ্যবাহী বছর শেষের পার্টি বা বোনেনকাই আবার আগের পর্যায়ে ফিরে আসছে। তাদের ভাষ্যানুযায়ী, বুকিং’এর পরিমাণ বৈশ্বিক মহামারির ঠিক আগের পর্যায়ের প্রায় ৭০ শতাংশে পৌঁছেছে।

    তবে, চলতি বছরে একটি পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। ইযাকাইয়া’তে বড় ধরনের দলীয় সমাবেশের পরিবর্তে লোকজন ছোট ছোট দলে সমবেত হওয়াকে বেছে নিচ্ছেন।

    এই সাইটের পরিষেবা কোম্পানি জানাচ্ছে, ৪ বা তার থেকে কম লোকের গ্রুপগুলো প্রায় ৫৮% বুকিং করেছে, যা ৩ বছর আগের হারের থেকে প্রায় দ্বিগুণ।

    এছাড়া, পরিষেবা কোম্পানিটি এও জানাচ্ছে, ছোট ছোট গ্রুপগুলো প্রায়ই আলাদা ঘর পেতে আগ্রহী হয়, যার অর্থ হচ্ছে খাবার পরিবেশনকারীদের কাজ বেড়ে যাওয়া। উদ্ভূত পরিস্থিতিতে, রেস্তোরাঁগুলোকে অতিরিক্ত কর্মী খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক