• শিরোনাম

    টোকিও গেমসের নিলাম কেলেঙ্কারি নিয়ে আরও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি

    | ২৯ নভেম্বর ২০২২ | ৬:০৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 38 বার

    টোকিও গেমসের নিলাম কেলেঙ্কারি নিয়ে আরও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি

    টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের বিভিন্ন পরীক্ষামূলক ইভেন্টের নিলাম সংক্রান্ত কারচুপির অভিযোগ তদন্তের অংশ হিসেবে দু’টি প্রধান বিজ্ঞাপন সংস্থা, হাকুহোদো এবং তোকিউ এজেন্সির দপ্তরগুলোতে তল্লাশি চালিয়েছেন অনুসন্ধানকারীরা।

    এদিকে, টোকিওর কৌঁসুলিদের পাশাপাশি জাপান ন্যায্য বাণিজ্য কমিশনের কর্মকর্তারাও সোমবার অন্য দু’টি কোম্পানি পরিদর্শন করেন।

    উল্লেখ্য, ২০১৮ সালে গ্রীষ্মকালীন গেমসের আয়োজক কমিটি বিভিন্ন কোম্পানিকে বেছে নেয়ার জন্য মোট ২৬টি নিলামের আয়োজন করে। বেছে নেয়া কোম্পানিগুলোকে পরীক্ষামূলক ইভেন্টসমূহের পরিকল্পনা করার দায়িত্ব দেয়া হয়েছিল।

    এই চারটি প্রতিষ্ঠান ও জাপানের বৃহৎ বিজ্ঞাপন কোম্পানি দেনৎসু’সহ মোট ৯টি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি কনসোর্টিয়াম এই টেন্ডারগুলো জিতে নেয়।

    সফল নিলামকারীরা পরে পরীক্ষামূলক ইভেন্ট এবং আনুষ্ঠানিক ইভেন্টগুলো পরিচালনা করার জন্য সংশ্লিষ্টদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে বিভিন্ন কাজের জন্য চুক্তিবদ্ধ হয়, যা কমপক্ষে ১ হাজার ৯২০ কোটি ইয়েন বা প্রায় ১৩ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলারের সমতুল্য।

    অনুসন্ধানকারীরা সন্দেহ করছেন, এই নিলামগুলো ছিল পূর্ব নির্ধারিত এবং গেমসের আয়োজক কমিটি এই নিলাম সংক্রান্ত কারচুপিতে একটি ভূমিকা পালন করেছে। তারা ইতোমধ্যেই গত শুক্রবার দেনৎসুর মূল কার্যালয়ে তল্লাশি চালিয়েছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক