| ২৯ নভেম্বর ২০২২ | ৬:১১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 75 বার
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র বলেছেন যে সন্তান জন্মদানের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করার জন্য গৃহীত বিস্তৃত কিছু পদক্ষেপের প্রচার চালাবে সরকার।
উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয় গত সপ্তাহে প্রকাশিত একটি প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করে যে গত জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে ৫ লক্ষ ৯৯ হাজারটি শিশুর জন্ম হয়েছে। বিদেশি নাগরিকদের জন্ম অন্তর্ভুক্ত থাকা মোট এই সংখ্যা এক বছর আগের তুলনায় প্রায় ৩০ হাজার কম।
প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, এসম্পর্কিত রেকর্ড রাখা শুরুর পর থেকে এবারই প্রথমবারের মতো, পুরো বছরে জাপানি জাতীয়তা নিয়ে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা ৮ লক্ষেরও কম হতে পারে।
চিফ ক্যাবিনেট সেক্রেটারি মাৎসুনো হিরোকাযু সোমবার সাংবাদিকদের সাথে আলাপের সময় বলেন যে দেশে সন্তান প্রসবের পরিস্থিতি সংকটজনক পর্যায়ে রয়েছে। তার ভাষ্যানুযায়ী, বিভিন্ন আন্তঃসম্পর্কিত কারণ মানুষকে বিয়ে করতে এবং সেইসাথে সন্তান ধারণ ও লালন-পালন করার কাজ থেকে বিরত রাখছে।
মাৎসুনো অঙ্গীকার করেন যে সরকার জনগণের জীবনের বিভিন্ন পর্যায়ে বিস্তৃত পদক্ষেপের প্রচার চালাবে।
তার ভাষ্যমতে, এই পদক্ষেপগুলোর মধ্যে লোকজনের বিয়ে এবং সন্তান ধারণে সাহায্য করার পাশাপাশি ছোট শিশু থাকা পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||