• শিরোনাম

    উদ্ভাবনীমূলক উদ্যোক্তা কোম্পানির জন্য বড় বিনিয়োগের সিদ্ধান্ত জাপান সরকারের

    | ৩০ নভেম্বর ২০২২ | ৬:১২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 157 বার

    উদ্ভাবনীমূলক উদ্যোক্তা কোম্পানির জন্য বড় বিনিয়োগের সিদ্ধান্ত জাপান সরকারের

    জাপান সরকার সোমবার নতুন ধরনের পুঁজিবাদ বাস্তবায়ন পরিষদের এক বৈঠকে, উদ্ভাবনীমূলক নতুন উদ্যোক্তা কোম্পানিগুলোতে বিনিয়োগ বড় আকারে বৃদ্ধির জন্য একটি পরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

    এই পরিষদের লক্ষ্য হচ্ছে প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর অভিহিত “একটি নতুন ধরনের পুঁজিবাদ” বাস্তবায়ন করা।

    নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠান বিষয়ক পাঁচ বছরের এই বিনিয়োগ পরিকল্পনায়, বিনিয়োগ ১০ গুণেরও বেশি বাড়িয়ে ১০ লক্ষ কোটি ইয়েন বা প্রায় ৭ হাজার ২শ কোটি ডলারে উন্নীত করার আহ্বান জানানো হয়েছে।

    পরিকল্পনাটিতে, নিজস্ব ব্যবসা শুরু করতে চাওয়া প্রায় ১ হাজার তরুণ-তরুণীকে অভিজ্ঞতা অর্জনে সহায়তার জন্য, বিদেশে পাঠানোর একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া, মধ্যবিত্ত শ্রেণির সম্প্রসারণের লক্ষ্যে, লোকজনের বেতনের আয়ের সম্পূরক হিসেবে বাড়তি আয় উপার্জনের জন্য তাদের সম্পদকে বিনিয়োগ করতে উৎসাহিত করার আরেকটি পরিকল্পনার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে এই পরিষদ।

    পরিকল্পনাটির আওতায়, কর-মুক্ত ‘নিসা’ বিনিয়োগ প্রকল্পে ব্যক্তিগত পর্যায়ে অংশগ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা তুলে নেয়া হবে৷ এতে, এর বার্ষিক বিনিয়োগের সীমাও বৃদ্ধি করা হবে, যাতে আগামী পাঁচ বছরে ‘নিসা’ বিনিয়োগ দ্বিগুণ হয়ে প্রায় ৪০ হাজার ২শ কোটি ডলারে উন্নীত হয়।

    পরিষদটির সভায় কিশিদা বলেন, নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো সামাজিক সমস্যাসমূহকে প্রবৃদ্ধির চালিকা শক্তিতে পরিণত করার পাশাপাশি একটি টেকসই অর্থনৈতিক সমাজ তৈরি করার মধ্য দিয়ে একটি নতুন পুঁজিবাদের ধারণাকে মূর্ত করে তোলে।

    তিনি এটিও বলেন যে, মধ্যবিত্ত জনগোষ্ঠীর সম্প্রসারণের জন্য শুধু বেতন থেকে নয়, বরং সম্পদের বিনিয়োগ থেকেও আয়ের প্রয়োজন রয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক