• শিরোনাম

    প্রতিরক্ষা সংক্রান্ত বাজেট জিডিপির ২ শতাংশে উন্নীত করা হবেঃ জাপানের প্রধানমন্ত্রী

    | ৩০ নভেম্বর ২০২২ | ৬:১৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 97 বার

    প্রতিরক্ষা সংক্রান্ত বাজেট জিডিপির ২ শতাংশে উন্নীত করা হবেঃ জাপানের প্রধানমন্ত্রী

    ২০২৭ অর্থবছরে বার্ষিক প্রতিরক্ষা এবং এসংশ্লিষ্ট অন্যান্য বাজেট দেশের মোট দেশজ উৎপাদনের ২ শতাংশে উন্নীত করার জন্য মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও।

    সোমবার সন্ধ্যায় কিশিদা প্রতিরক্ষামন্ত্রী হামাদা ইয়াসুকাযু এবং অর্থমন্ত্রী সুযুকি শুনিচির সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী তাদের বলেন যে বছরের শেষে রাজস্ব এবং ব্যয় উভয় দিক পর্যালোচনা করার পর, ঠিক কীভাবে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি নিশ্চিত করা যায়, তিনি সেসম্পর্কে সিদ্ধান্ত নেবেন। তিনি এবিষয়ে ক্ষমতাসীন জোটের দলগুলোর সঙ্গে আলোচনার জন্য দুই মন্ত্রীর প্রতি আহ্বান জানান।

    উল্লেখ্য, সরকার এখন পরবর্তী মধ্য-মেয়াদী প্রতিরক্ষা কর্মসূচির পাশাপাশি ২০২৩ অর্থবছর থেকে শুরু করে এর পরের পাঁচ বছরের জন্য বাজেট প্রণয়ন করছে।

    কিশিদার ভাষ্যানুযায়ী, জাপানের প্রতিরক্ষা সামর্থ্যকে ঢেলে সাজানোর জন্য তহবিলের যোগান দিতে যথেষ্ট বড় বাজেট দ্রুত নিশ্চিত করা উচিত। এছাড়া, এই ধরনের কর্মসূচিতে অর্থায়নের জন্য কোনো রাজস্ব উৎস নেই বলে অজুহাত তৈরি এড়িয়ে যেতেও তিনি নির্দেশনা দেন।

    অর্থমন্ত্রী সুযুকি মঙ্গলবার সাংবাদিকদের বলেন যে তিনি বাজারে বন্ড ছাড়ার উপর নির্ভর না করে রাজস্বের একটি স্থিতিশীল উৎস নিশ্চিত করার প্রত্যাশা করছেন।

    সুযুকি আভাস দেন যে অন্যান্য ব্যয় পর্যালোচনা করার প্রচেষ্টার পাশাপাশি রাজস্বের একটি স্থিতিশীল উৎস নিশ্চিত করতে কর-বৃদ্ধি একটি বিকল্প হতে পারে। তার ভাষ্যানুযায়ী, সম্প্রতি সংশ্লিষ্ট সরকারি প্যানেলের প্রকাশ করা একটি প্রতিবেদন অধ্যয়নের পাশাপাশি তিনি ক্ষমতাসীন দলগুলোর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক