• শিরোনাম

    খরগোশের বছর পালন করার প্রস্তুতি

    | ০১ ডিসেম্বর ২০২২ | ৮:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 87 বার

    খরগোশের বছর পালন করার প্রস্তুতি

    জাপানের প্রাচীন রাজধানী কিয়োতোর একটি মন্দির নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।

    কিয়োতো শহরের সবচেয়ে প্রাচীন মন্দিরগুলোর একটি হল মাতসুনো তাইশা, ত্রয়োদশ শতাব্দীতে যার পত্তন হয়েছিল।

    চীনা রাশিচক্রের পঞ্জিকা অনুযায়ী ২০২৩ সালের প্রতীক প্রাণী হিসাবে খরগোশের ছবি সম্বলিত বিরাট আকারের কাঠের একটি বোর্ড স্থাপন করেছে মন্দিরটি। দেবদারু, বাঁশ এবং প্লাম ফলের সাথে এই খরগোশকে দেখানো হয়েছে, যা সৌভাগ্যবান বলে বিবেচিত।

    মাতসুনো তাইশা মন্দিরের পুরোহিত ইওয়াতা ইয়াসুহিকো বলেন, “খরগোশ লাফ ও ঝাঁপ দিয়ে চলে বলে অগ্রগতি এবং উন্নতির প্রতীক হচ্ছে এটা। আমাদের আশা যে বিশাল আকারের বোর্ডটি আগত সকল দর্শনার্থীর জন্য আগামী বছরকে বড় ধরণের অগ্রগতির বছর করে তুলবে।”

    জাপানি মন্দির দর্শন করতে আসা লোকজন এমা হিসাবে পরিচিত হাতের আকারের কাঠের একটি বোর্ডে প্রায়ই তাদের ইচ্ছা লিখে নিয়ে সেগুলো ঈশ্বরের উদ্দেশ্য নিবেদন করে থাকেন।

    ঈশ্বরের উদ্দেশ্যে সত্যিকারের জীবন্ত একটি ঘোড়া উৎসর্গ করার বদলে ঘোড়ার ছবি নিবেদন করা থেকেই এই প্রথার প্রচলন শুরু।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক