| ০১ ডিসেম্বর ২০২২ | ৮:৫৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 96 বার
গত বছরের টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকের পরীক্ষামূলক ইভেন্টগুলো আয়োজনের সাথে জড়িত নিলাম সংক্রান্ত কারচুপির তদন্তকাজে নিয়োজিত তদন্তকারীরা, বৃহৎ দুটি জাপানি বিজ্ঞাপনী সংস্থার গ্রুপ কোম্পানি’সহ আরও লক্ষ্যবস্তুতে তল্লাশি অভিযান চালিয়েছেন।
টোকিওর কৌঁসুলি এবং জাপান ন্যায্য বাণিজ্য কমিশনের কর্মকর্তারা মঙ্গলবার এডিকে মার্কেটিং সলিউশনস এবং দেনৎসু লাইভ’এর কার্যালয়’সহ অন্যান্য স্থানে অনুসন্ধান চালান।
তদন্তকারীরা ২০১৮ সালে গেমসের আয়োজক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ২৬টি নিলামের উপর মনোযোগ নিবদ্ধ করছেন, যার মাধ্যমে গ্রীষ্মকালীন ওই গেমসের পরীক্ষামূলক ইভেন্টগুলোর পরিকল্পনার কাজ দেয়ার জন্য কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে বেছে নেয়া হয়৷
তারা ইতিমধ্যে দেনৎসু এবং হাকুহোদো’সহ ওই নিলামে অংশ নেয়া ছয়টি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুসন্ধান চালিয়েছেন।
তদন্তকারীরা সন্দেহ করছেন যে ওই নিলামগুলো পূর্বনির্ধারিত ছিল এবং আয়োজক কমিটি এতে একটি ভূমিকা পালন করেছিল৷
তারা এটি খুঁজে পেয়েছেন যে কমিটি দেনৎসু’র সহায়তা নিয়েই নিলামে যোগদানের সম্ভাবনা থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা তৈরি করেছিল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||