• শিরোনাম

    ‘নিশিকিগোই’ কার্প মাছের রপ্তানির প্রসারে কাজ করবে জাপান

    | ০৫ ডিসেম্বর ২০২২ | ৪:১৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 70 বার

    ‘নিশিকিগোই’ কার্প মাছের রপ্তানির প্রসারে কাজ করবে জাপান

    জাপান সরকার, বিদেশে চাষ করা পণ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যার্জনের জন্য শোভাকর ‘নিশিকিগোই’ কার্প মাছের রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা করছে।

    সরকার, শুরুতে লক্ষ্য ধরে নেয়া ২০২৫ সালের আগেই, কৃষি, বনজ, মৎস্যজাত পণ্যের পাশাপাশি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধি করে বার্ষিক ২ লক্ষ কোটি ইয়েন বা প্রায় ১ হাজার ৫শ কোটি ডলারে উন্নীত করার একটি খসড়া কৌশল প্রণয়ন করেছে।

    খসড়াটিতে, সরকার ইতোমধ্যে প্রসারের লক্ষ্যে কাজ করে চলা গোমাংস, চাল ও ফলমূল’সহ প্রধান ৩০টি রপ্তানি পণ্যের মধ্যে ‘নিশিকিগোই’ কার্প মাছকেও অন্তর্ভুক্ত করার বিষয় উল্লেখ করা হয়েছে।

    প্রস্তাবটিতে, বিদেশে উচ্চমুল্যে বিক্রি হওয়া এই শোভাকর মাছের উৎপাদনকারী ও উৎপাদনের ক্ষেত্রগুলোতে সহায়তা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

    খসড়া কৌশলটিতে, সুনির্দিষ্ট জাতের কৃষিপণ্য উৎপাদনের জন্য লাইসেন্সের নিবন্ধন পর্যবেক্ষণ এবং বিদেশে এগুলোর অবৈধ ব্যবহার রোধ করার ক্ষেত্রে সুরক্ষা দিতে একটি সংস্থা প্রতিষ্ঠার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক