| ০৫ ডিসেম্বর ২০২২ | ৪:১৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 86 বার
জাপানের গবেষকদের অনুসন্ধান অনুযায়ী, এই গ্রীষ্মে দেশটিতে আঘাত হানা সংক্রমণের ৭ম তরঙ্গের সময় ৪০ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিদের মধ্যে করোনাভাইরাস জনিত মৃত্যুর হার, চলতি বছরের শুরুতে আরম্ভ হওয়া ৬ষ্ঠ তরঙ্গটি চূড়ায় পৌঁছানোর সময়ের তুলনায় অর্ধেকেরও কম ছিল।
জনস্বাস্থ্য কেন্দ্র পরিচালকদের জাপানি সমিতির এই গবেষক দলটি, গত জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যে কোভিডে সংক্রমিত ৪০ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রায় সাড়ে ৫ লক্ষ লোকের মধ্যে মৃত্যুহারের তুলনা করে।
৬ষ্ঠ তরঙ্গের সময় প্রাণ হারানো ব্যক্তিদের অনুপাত জানুয়ারির শুরু থেকে চার সপ্তাহ সময়ে ০.৬২ শতাংশ এবং ফেব্রুয়ারির শেষের দিক পর্যন্ত একই সময়কালে ০.৮৫ শতাংশ ছিল। তবে জুনের মাঝামাঝি পর্যন্ত চার সপ্তাহ সময়কালে মৃত্যুর এই হার ধীরে ধীরে কমে ০.২৩ শতাংশে নেমে আসে।
অন্যদিকে, ৭ম তরঙ্গ চূড়ায় থাকাকালীন আগস্টের মাঝামাঝি পর্যন্ত চার সপ্তাহ সময়কালে মৃত্যুর এই হার ছিল ০.৩৯ শতাংশ বা ৬ষ্ঠ তরঙ্গের চূড়ার সময়ের তুলনায় অর্ধেকেরও কম।
এছাড়া, গুরুতর উপসর্গ দেখা দেয়ার উচ্চ ঝুঁকিতে থাকা প্রবীণ ব্যক্তিদের মধ্যেও মৃত্যুর হার হ্রাস পেয়েছে।
ওসাকা জেলার একটি জনস্বাস্থ্য কেন্দ্রের প্রধান তানাকা হিদেও’র ভাষ্যানুযায়ী, কোভিড জনিত মৃত্যু উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং ভবিষ্যতে এই রোগের সামাজিক প্রতিক্রিয়া হিসেব করার সময় এই বাস্তবতার স্বীকৃতি পাওয়া উচিত।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||