• শিরোনাম

    ফুজি পর্বতের আকর্ষণীয়তা প্রচারের লক্ষ্যে একটি নতুন সংস্থা প্রতিষ্ঠা করা হবে

    | ০৫ ডিসেম্বর ২০২২ | ৪:২৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 62 বার

    ফুজি পর্বতের আকর্ষণীয়তা প্রচারের লক্ষ্যে একটি নতুন সংস্থা প্রতিষ্ঠা করা হবে

    মধ্য জাপানের ইয়ামানাশি জেলা সরকার, ফুজি পর্বত ও এর চারপাশের এলাকাগুলোর আকর্ষণীয়তা প্রচারের লক্ষ্যে একটি নতুন সংস্থা প্রতিষ্ঠা করবে।
    স্থানীয় সরকারটি, বেসরকারি খাতের সঙ্গে একটি যৌথ প্রকল্প হিসেবে চলতি মাসের শেষ নাগাদ নতুন সংস্থাটি প্রতিষ্ঠা করবে।
    কর্মকর্তাদের ভাষ্যানুযায়ী, নতুন সংস্থাটি ফুয়েল-সেল চালিত স্থানীয় গণপরিবহন প্রবর্তনের পাশাপাশি পরবর্তী প্রজন্মের আকাশ পথে চলাচলের বিষয়ে মনোযোগ আকর্ষণ করে চলা তথাকথিত উড়ন্ত মোটরগাড়ির পরীক্ষাও চালাবে।
    সংস্থাটি, আরও বেশি সংখ্যক আন্তর্জাতিক সম্মেলন ও বিভিন্ন বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের দপ্তরগুলোর মনোযোগ আকর্ষণের লক্ষ্যেও কাজ করবে।
    উল্লেখ্য, ২০২৩ সালে ফুজি পর্বতটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থানের তালিকাভুক্ত হওয়ার দশম বার্ষিকী উপলক্ষে আঞ্চলিক প্রচারের এই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক