| ০৫ ডিসেম্বর ২০২২ | ৪:৩৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 80 বার
পুরুষদের ফুটবল বিশ্বকাপে, জাপান আবারও পিছন থেকে এগিয়ে এসে জয় ছিনিয়ে এনেছে। জাপান সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে ২-১ গোলে ই-গ্রুপের একটি খেলায় পরাজিত করে নকআউট পর্বে উন্নীত হয়েছে।
খেলার ১১ মিনিটের মাথায় আলভারো মোরাতা’র করা গোলে শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্পেন।
খেলার দ্বিতীয় অর্ধে জাপান যখন দু’জন আক্রমণভাগের খেলোয়াড়কে বদল করে তখন খেলার মোড় ঘুরে যায়।
আগ্রাসী প্রতিরোধ’সহ জাপান বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং দোয়ান রিৎসু ৪৮ মিনিটে খেলায় সমতা আনা গোলটি করেন।
এর ঠিক ৩ মিনিট পরে, মিতোমা কাওরু একটি ক্রস-বল গোলপোস্টের সামনে পাঠান এবং তানাকা আও তখন বলটি জালে আটকে দেন।
জাপান স্পেনের শক্তিশালী আক্রমণেও টিকে থাকে এবং নিরবচ্ছিন্ন মনোযোগ ধরে রাখে।
জাপান গতসপ্তাহে জার্মানির বিরুদ্ধেও পিছন থেকে এগিয়ে এসে ম্যাচ জিতে নেয়। সামুরাই ব্লু পর পর দ্বিতীয় বারের মত বিশ্বকাপ ফুটবলে নকআউট পর্বে উন্নীত হল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||