• শিরোনাম

    ঐতিহাসিক কৃতিত্বের সাথে বিশ্বকাপের নকআউট পর্বে উন্নীত জাপান

    | ০৫ ডিসেম্বর ২০২২ | ৪:৪১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 86 বার

    ঐতিহাসিক কৃতিত্বের সাথে বিশ্বকাপের নকআউট পর্বে উন্নীত  জাপান

    জাপানের স্পেনকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে উন্নীত হওয়া বেশ কয়েকটি ঐতিহাসিক রেকর্ড বয়ে এনেছে এই সামুরাই ব্লু দলের জন্য।

    সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়নের বিরুদ্ধে এই জয় অন্য এক সাবেক চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে জিতে যাওয়ার পরে এল। অন্যদিকে ই-গ্রুপের কোস্টারিকার সাথে জাপান হেরে গিয়েছিল।

    ফিফার ওয়েবসাইট এবং অন্যান্যদের মতে, জাপান হচ্ছে এশীয় প্রথম দল যারা পর পর দু’বার বিশ্বকাপের নকআউট পর্বে উন্নীত হল।

    ২০০২ সালের বিশ্বকাপের পর থেকে জাপান দ্বিতীয়বারের মত গ্রুপে শীর্ষ স্থান দখল করে গ্রুপ পর্যায়ের খেলা শেষ করল। উল্লেখ্য, ২০০২ সালে জাপান এবং দক্ষিণ কোরিয়া যুগ্মভাবে স্বাগতিক দেশ হয়েছিল।

    তাছাড়া সপ্তম অবস্থানে থাকা স্পেনকে পরাজিত করে জাপানের জয় হচ্ছে প্রথমবারের মত অবস্থানগত দিক থেকে একক সংখ্যার ঘরে থাকা একটি দলকে পরাজিত করা।

    বিশ্বকাপে জার্মানি এবং স্পেনের মত দেশকে পিছন থেকে এসে হারিয়ে দেয়াটা জাপানের জন্য নজীরবিহীন ছিল।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক