• শিরোনাম

    অপহরণ সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার জন্য জাপান সরকারের প্রতি আহ্বান সাবেক অপহৃতের

    | ০৬ ডিসেম্বর ২০২২ | ৫:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 85 বার

    অপহরণ সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার জন্য জাপান সরকারের প্রতি আহ্বান সাবেক অপহৃতের

    বিশ বছর আগে উত্তর কোরিয়া থেকে ফিরে আসা একজন সাবেক জাপানি অপহৃত ব্যক্তি, অবিলম্বে অন্যান্য অপহৃত ব্যক্তিদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়ার জন্য জাপান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

    গতকাল রবিবার জাপানের মধ্যাঞ্চলীয় ফুকুই শহরে এক সমাবেশে এই জরুরি আবেদন জানান চিমুরা ইয়াসুশি। উল্লেখ্য, ২০ বছর আগে জাপান ও উত্তর কোরিয়ার মধ্যকার এক শীর্ষ সম্মেলনে পিয়ংইয়াং এই অপহরণের কথা স্বীকার করে নেয়ার পরে, চিমুরা এবং অন্য চারজনকে জাপানে ফেরত পাঠানো হয়েছিল।

    জাপান সরকারের ভাষ্যানুযায়ী, ১৯৭০ এবং ১৯৮০’র দশকে উত্তর কোরিয়ার গুপ্তচররা কমপক্ষে ১৭ জন জাপানি নাগরিককে অপহরণ করে নিয়ে যায়। তাদের মধ্যে ১২ জনের হদিস এখনও অজানা রয়ে গেছে।

    উল্লেখিত পাঁচজনের প্রত্যাবর্তনের পর থেকে আর কোনো অপহৃত ব্যক্তি জাপানে ফিরে না আসায় চিমুরা একটি সঙ্কটের অনুভূতি প্রকাশ করেন। ৬৭ বছর বয়সী এই ব্যক্তি বলেন, বাকি অপহৃতরা ক্রমশ বয়স্ক হচ্ছেন এবং তাদেরকে এখনই রক্ষা করা না গেলে সমস্যাটি ইতিহাসের একটি দুঃখজনক অংশ হয়ে উঠবে। চিমুরা বলেন, সমস্যাটির সমাধানে জাপান সরকারকে এখনই কাজ করতে হবে এবং তিনি চান যে, যত বেশি সম্ভব অপহৃতদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনা হোক।

    অপহৃত তাগুচি ইয়ায়েকোর ছেলে ইইযুকা কোইচিরোও একই ধরনের আবেদন জানিয়েছেন।

    ৪৫ বছর বয়সী এই ব্যক্তি বলেন, সমস্যাটি সমাধানের মূল চাবিকাঠি হচ্ছে জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে একটি শীর্ষ বৈঠকের আয়োজন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক