| ০৬ ডিসেম্বর ২০২২ | ৫:৫৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 89 বার
শিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এবং চীনের অন্যত্র মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে জাপানের সংসদের উচ্চকক্ষে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
আজ সোমবার উচ্চকক্ষের পূর্ণাঙ্গ অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি পাস হয়।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল ও শিনজিয়াং’সহ চীনের অন্যান্য এলাকায় ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন, জোরপূর্বক অন্তরীণ রাখা এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে সাম্প্রতিককালে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়।
প্রস্তাবে এও বলা হয়েছে যে জাপান এটি স্বীকার করে যে বলপ্রয়োগের মাধ্যমে স্থিতাবস্থার পরিবর্তন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হুমকি প্রদর্শন করে। প্রস্তাবে, এসব বিষয়ে বিশ্বের বাকি অংশকে সন্তুষ্ট করার মতো ব্যাখ্যা প্রদানের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে, উচ্চকক্ষের সদস্যরা চীনের কথা মাথায় রেখেছেন বলেই প্রতীয়মান হচ্ছে।
এই ভোটাভোটির পর, জাপানের পররাষ্ট্রমন্ত্রী হাইয়াশি ইয়োশিমাসা বলেন, সরকার প্রস্তাবে উল্লেখিত বিষয়গুলো সমাধানের জন্য অন্যান্য দেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||