| ০৬ ডিসেম্বর ২০২২ | ৫:৫৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 58 বার
গতকাল রবিবার আফগানিস্তানে জাপানি চিকিৎসক নাকামুরা তেৎসুকে গুলি করে হত্যার তিন বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে, আফগানিস্তানের নাগরিকদের জন্য তার কয়েক দশকের সেবার বিষয়টি স্মরণ করতে, নাকামুরার নিজ জেলা ফুকুওকায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, স্থানীয় চিকিৎসা পরিস্থিতির উন্নতি ঘটানোর লক্ষ্যে বহু বছর ধরে আফগানিস্তানে কাজ করেন নাকামুরা। এছাড়া, সেচ ব্যবস্থার নির্মাণ’সহ কৃষিজমির পুনরুজ্জীবন প্রকল্পেও কাজ করেন তিনি।
২০১৯ সালের ৪ঠা ডিসেম্বর, ৭৩ বছর বয়সে পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
একদা নাকামুরার আবাসস্থল ওমুতা শহরে শনিবার ও রবিবার এই স্মরণ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে, আয়োজকরা নাকামুরার কিছু লেখার পাশাপাশি আফগানিস্তানে কর্মরত অবস্থায় তোলা তার ৩শ’টিরও বেশি ছবি প্রদর্শন করেন।
জাপানি এই চিকিৎসকের স্মরণে কিছু বাঁশের লন্ঠনও প্রদর্শন করা হয়। এর মধ্যে একটিতে তার প্রিয় এই বাক্যাংশ খোদাই করা ছিল যে “আপনার কোণে থাকা বিশ্বকে আলোকিত করুন।”
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||