| ০৭ ডিসেম্বর ২০২২ | ৭:০৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 69 বার
জাপানের জাতীয় ফুটবল দলের কোচ বিশ্বকাপ অভিযানে তার দলের অর্জনের প্রশংসা করেছেন। ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শ্যুটআউটে হেরে জাপানের বিশ্বকাপ অভিযানের ইতি ঘটে।
মোরিইয়াসু হাজিমে বলেন শেষ ষোলোর বাধা ডিঙাতে দল ব্যর্থ হলেও তার দল জাপান ফুটবলের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
মোরিইয়াসু বলেন তিনি নিশ্চিত যে জাপানের জন্য এক নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছে। তিনি আরও বলেন যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং স্পেনকে হারিয়ে তার দল যে আত্মবিশ্বাস অর্জন করেছে তার ওপর ভিত্তি করে প্রতিদ্বন্দ্বীদের হারাতে সামুরাই ব্লুদের কঠোর পরিশ্রম অব্যাহত রাখা প্রয়োজন।
দলনেতা ইয়োশিদা মাইয়া বলেন গত চার বছরে প্রশিক্ষণের পেছনে যে পরিমাণ শ্রম তিনি দিয়েছিলেন সেই অনুযায়ী এই ফলাফলে তিনি সন্তুষ্ট নন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||