| ০৭ ডিসেম্বর ২০২২ | ৭:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 72 বার
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এবং তার অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রীরা পরবর্তী পাঁচ বছরের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির ব্যাপারে একমত হয়েছেন।
সোমবার অর্থমন্ত্রী সুযুকি শুনইচি এবং প্রতিরক্ষা মন্ত্রী হামাদা ইয়াসুকাযু কিশিদার সাথে সাক্ষাৎ করেন। তারা ২০২৩ অর্থবছর এবং ২০২৭ অর্থবছরের মধ্যে প্রতিরক্ষা খাতে ব্যয়ের জন্য ৪৩ লক্ষ কোটি ইয়েন বা ৩১ হাজার ৯শো কোটি ডলার নিশ্চিত করতে কাজ করার ব্যাপারে একমত হয়েছেন। যা চলমান পাঁচ বছরের বাজেটের চেয়ে ৫০ শতাংশ বেশি।
গত সপ্তাহে, কিশিদা ২০২৭ অর্থবছরে বার্ষিক প্রতিরক্ষা এবং অন্যান্য সংশ্লিষ্ট বাজেট দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ২ শতাংশ বৃদ্ধির জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।
দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে ৪৮ লক্ষ কোটি ইয়েন দাবি করে।
এদিকে, অর্থ মন্ত্রণালয় সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা বজায় রাখতে সরকারকে তা প্রায় ৩৫ লক্ষ কোটি ইয়েনের নিচে রাখার জন্য প্রাথমিকভাবে আহ্বান জানায়।
সরকারি কর্মকর্তারা জানান কর রাজস্ব এবং অন্যান্য ব্যয় মাথায় রেখে তারা বাজেট বৃদ্ধির জন্য অর্থায়নের উপায় খুঁজে বের করবেন। কর্মকর্তারা ক্ষমতাসীন দলগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে বছর শেষের মধ্যে একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়নের চেষ্টা করবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||