| ০৮ ডিসেম্বর ২০২২ | ৪:৪৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 58 বার
ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দাই ইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক কোম্পানি ছয় মাসের এক বিরতির পর ১ নম্বর চুল্লির মূল আধারটির অভ্যন্তরে পরীক্ষা করে দেখার কাজ পুনরায় শুরু করেছে।
২০১১ সালের মার্চ মাসের ভূমিকম্প ও ৎসুনামির ফলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে পরমাণু জ্বালানি গলে যাওয়ার তিনটি ঘটনা ঘটে।
এর পরিচালক কোম্পানি টোকিও বিদ্যুৎ শক্তি কোম্পানি বা টেপকো চলতি বছর ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে মূল আধারে তিন ধরনের রোবট পাঠিয়েছিল। রোবটগুলো আধারের ভিতরের চিত্র নেয় এবং সেখানে জড় হওয়া পদার্থ যা গলে যাওয়া জ্বালানির অবশিষ্ট হিসাবে ধারণা করা হচ্ছে, সেটা কতটা পুরু তা মেপে দেখে।
মঙ্গলবার টেপকো মূল আধারের নীচে জমা হওয়া পদার্থ বিস্তারিত ভাবে পরীক্ষা করে দেখতে জলের তলায় কাজ করতে পারে এমন একটি রোবট ভিতরে পাঠিয়ে পরীক্ষার কাজ পুনরায় শুরু করেছে।
চারদিন ব্যাপী এই অনুসন্ধানে জমা হওয়া পদার্থ জ্বালানির অবশিষ্ট কিনা তা নির্ধারণ করতে মূল আধারের ভিতর আটটি জায়গায় সেন্সর ব্যবহার করে রোবটটি তেজস্ক্রিয়তার মাত্রা মেপে দেখবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||