• শিরোনাম

    ধর্মীয় গোষ্ঠির ক্ষতিগ্রস্তদের সাহায্য করার একটি বিল পাশ করেছে জাপানের সংসদের নিম্ন কক্ষ

    | ০৯ ডিসেম্বর ২০২২ | ৩:১০ অপরাহ্ণ | পড়া হয়েছে 68 বার

    ধর্মীয় গোষ্ঠির ক্ষতিগ্রস্তদের সাহায্য করার একটি বিল পাশ করেছে জাপানের সংসদের নিম্ন কক্ষ

    জাপানের সংসদের নিম্ন কক্ষ একটি বিল পাশ করেছে যার আওতায় ধর্মীয় সংগঠনে দান নিয়ন্ত্রণ করা হবে। বিতর্কিত গ্রুপ যেটা আগে ইউনিফিকেশন চার্চ হিসাবে পরিচিত ছিল, তারাও এতে অন্তর্ভুক্ত থাকবে। বিলটি উচ্চ কক্ষে পাঠানো হয়েছে এবং শনিবার এটি আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

    বৃহস্পতিবার নিম্ন কক্ষের পূর্ণাঙ্গ অধিবেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুগামীদের মধ্যে উদ্বেগ সঞ্চার করে এবং দান করার আধ্যাত্মিক বাধ্যবাধকতা তাদের রয়েছে সেই ইঙ্গিত দিয়ে ধর্মীয় গোষ্ঠির দান চাওয়া নতুন এই আইনে নিষিদ্ধ করা হবে।

    লঙ্ঘনকারীদের শাস্তি হিসাবে এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ১০ লক্ষ ইয়েন বা প্রায় ৭ হাজার ৩০০ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

    ধর্মীয় গোষ্ঠির দান চাওয়ার প্রথা মানুষের স্বাধীন চিন্তাধারায় বা তাদের দৈনন্দিন জীবন যাপন বজায় রাখায় নেতিবাচক প্রভাব ফেলছে কিনা, প্রতিষ্ঠানের তা বিবেচনা করে দেখার প্রয়োজনীয়তার উল্লেখও আইনে করা হয়েছে। বিরোধী দলীয় আইন প্রণেতারা তথাকথিত চিন্তা-ভাবনা নিয়ন্ত্রণের প্রভাবের আওতায় দেয়া দান বিলে নিষিদ্ধ করার জন্য আহ্বান জানানোর পর এটি যোগ করা হয়।

    এ ধরনের বিবেচনা মেনে না চলা ধর্মীয় গোষ্ঠির নাম প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অনুমতি দেয়ার লক্ষ্যে খসড়াটি সংশোধন করে নেয়া হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক