• শিরোনাম

    জাপানের বিমান আত্মরক্ষা বাহিনীর নাম পরিবর্তন করে “মহাকাশ” শব্দটি সংযোজন করা হবে

    | ০৯ ডিসেম্বর ২০২২ | ৩:১২ অপরাহ্ণ | পড়া হয়েছে 78 বার

    জাপানের বিমান আত্মরক্ষা বাহিনীর নাম পরিবর্তন করে “মহাকাশ” শব্দটি সংযোজন করা হবে

    মহাকাশ নিরাপত্তার ক্রমবর্ধমান গুরুত্বের প্রতিফলন ঘটিয়ে জাপানের সরকারী কর্মকর্তারা দেশের বিমান আত্মরক্ষা বাহিনীর নাম পরিবর্তন করে তাতে “মহাকাশ” শব্দটি যুক্ত করার পরিকল্পনা করছেন।

    ২০২০ সালের মে মাসে বিমান আত্মরক্ষা বাহিনীর অংশ হিসাবে মহাকাশ অভিযান দল সরকার গঠন করেছিল। অন্যান্য দেশের হামলা কিংবা মহাকাশ বর্জ্য থেকে জাপানি উপগ্রহগুলোকে রক্ষা করার জন্য মহাশূন্যের উপর নজর রাখে এই ইউনিট।

    এই মিশনের গুরুত্বের আলোকে কর্মকর্তারা বাহিনীর নামের সাথে “মহাকাশ” শব্দটি যুক্ত করতে আগ্রহী।

    চলতি বছর শেষ হওয়ার আগে সংশোধন করে নেয়া জাতীয় নিরাপত্তা কৌশল এবং সংশ্লিষ্ঠ দলিলপত্রগুলোতে বিষয়টির উল্লেখের পরিকল্পনা তারা করছেন।

    বাহিনীর নাম পরিবর্তন করতে হলে আইনি রদবদলের প্রয়োজন আছে। উল্লেখ্য, ১৯৫৪ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে স্থল, নৌ এবং বিমান আত্মরক্ষা বাহিনীর নাম কখনো পরিবর্তন করা হয়নি।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক