• শিরোনাম

    জাপানে অভ্যন্তরীণ ভ্রমণ বছরান্তের ছুটিতে পুনরুদ্ধার হতে দেখা যাচ্ছে

    | ১২ ডিসেম্বর ২০২২ | ১০:৩৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 85 বার

    জাপানে অভ্যন্তরীণ ভ্রমণ বছরান্তের ছুটিতে পুনরুদ্ধার হতে দেখা যাচ্ছে

    জাপানের সবচেয়ে বড় ভ্রমণ এজেন্সি প্রত্যাশা করছে যে বছর শেষের ছুটির সময় অভ্যন্তরীণ ভ্রমণ পুনরুদ্ধার হয়ে প্রাক-মহামারী পর্যায়ের প্রায় ৭০ শতাংশে পৌঁছাবে।

    জেটিবি বিমানের বুকিং’এর পাশাপাশি একটি জরিপের ফলাফলের ভিত্তিতে এই পূর্বাভাস দিয়েছে। কোম্পানিটির অনুমিত হিসেব অনুযায়ী ২ কোটি ১১ লক্ষ মানুষ আগামী ২৩শে ডিসেম্বর থেকে ৩রা জানুয়ারির মধ্যে অন্ততপক্ষে একটি রাত্রি যাপন’সহ কোথাও একবার ভ্রমণে যাবেন।

    এটি গত বছরের একই সময়ের তুলনায় অভ্যন্তরীণভাবে ভ্রমণকারী লোকজনের সংখ্যার ১৬.৭ শতাংশ বৃদ্ধিকে তুলে ধরছে। এছাড়া, এটি তিন বছর আগে করোনাভাইরাস মহামারি পূর্ববর্তী সময়ে উপনীত হওয়া সংখ্যার ৭১.৮ শতাংশ।

    জেটিবি এটিও অনুমান করছে যে একই সময়ে প্রায় দেড় লক্ষ মানুষ বিদেশে ভ্রমণ করবেন। সীমান্ত নিয়ন্ত্রণ সহজ করার সুবাধে গত বছরের তুলনায় এটি ৭.৫ গুণ বেশি।

    তবে ভ্রমণ এজেন্সিটি এও বলছে যে, দুর্বল ইয়েন এবং উচ্চ জ্বালানি সারচার্জের প্রভাবের কারণে এই সংখ্যা তিন বছর আগের সংখ্যার মাত্র ১৮.১ শতাংশ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক