| ১২ ডিসেম্বর ২০২২ | ১০:৩৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 100 বার
শনিবার, সংসদে ধর্মীয় অনুদান বিল পাশ হওয়ার ঠিক পরই একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও।
কিশিদা এসময় দেশের প্রতিরক্ষা বাজেটের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের লক্ষ্যে একটি প্রস্তাবিত কর বৃদ্ধির কথা উল্লেখ করেন। তিনি আগামী প্রায় ৫ বছরের মধ্যে এই বাজেট জাপানের মোট দেশজ উৎপাদন বা জিডিপির ২ শতাংশে উন্নীত করার নির্দেশ দিয়েছেন।
তবে, অতিরিক্ত এই ব্যয়ের অর্থায়নের জন্য সরকারকে ২ হাজার ৯শ কোটি ডলারের বেশি সংগ্রহ করতে হবে। এই ঘাটতির প্রায় এক চতুর্থাংশ মেটাতে সরকার কর বৃদ্ধির পরিকল্পনা করছে।
কিশিদা বলেন, “এটি বেশ কয়েক বছর ধরে ধাপে ধাপে বাস্তবায়িত হবে এবং এর সময়কালটি হবে নমনীয়। আমি এমন পদক্ষেপ গ্রহণ করব না যা ব্যক্তিগত আয়করের উপর চাপ বাড়াবে এবং আমি আগামী অর্থবছরেই কর বাড়ানো শুরু করব না। আমাদের বর্তমান শান্তিপূর্ণ অস্তিত্বের সুরক্ষার দায়িত্ব পালনে সাহায্য করার জন্য আমি আপনাদের সহযোগিতা চাইছি।”
তিনি জোর দিয়ে বলেন যে, এক্ষেত্রে উদ্দেশ্য কেবলমাত্র কর বৃদ্ধি করা নয়, বরং জাপানের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার পাশাপাশি এটি বজায় রাখার প্রয়োজন রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||