• শিরোনাম

    জাপানি ভাষার শিক্ষকদের জন্য জাতীয় লাইসেন্স ব্যবস্থার প্রস্তাব দিয়েছে সরকার

    | ১৬ ডিসেম্বর ২০২২ | ৬:০৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 70 বার

    জাপানি ভাষার শিক্ষকদের জন্য জাতীয় লাইসেন্স ব্যবস্থার প্রস্তাব দিয়েছে সরকার

    জাপানের সংস্কৃতি বিষয়ক এজেন্সি জাপানি ভাষার শিক্ষকদের জন্য একটি জাতীয় লাইসেন্স ব্যবস্থার প্রস্তাব দিয়েছে। বিদেশি নাগরিকের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এরকম শিক্ষকের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।

    বিচার মন্ত্রণালয় জানায় যে জুন মাসের শেষ পর্যন্ত রেকর্ড সংখ্যক ২৯ লক্ষ ৬০ হাজার বিদেশি নাগরিক জাপানে বসবাস করছিলেন।

    যেসব স্কুলে তারা জাপানি ভাষা শিখতে পারেন, সেরকম স্কুলের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তবে বিশেষজ্ঞরা উল্লেখ করেন যে শিক্ষকদের দক্ষতা ভিন্ন হওয়ায় নির্দিষ্ট একটি মাত্রার শিক্ষা নিশ্চিত করতে হলে নতুন এক ব্যবস্থা প্রয়োজন।

    মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক এজেন্সির কর্মকর্তারা এ ধরনের একটি ব্যবস্থা সম্বলিত খসড়া এক পরিকল্পনা বিশেষজ্ঞদের একটি প্যানেলের সামনে উপস্থাপন করেন।
    এই পরিকল্পনার আওতায় কাঙ্খিত শিক্ষকদের সরকার নির্ধারিত জাপানি ভাষা শেখার স্কুলে প্রশিক্ষণ নিতে হবে এবং জাতীয় পর্যায়ের একটি লাইসেন্স পাওয়ার জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

    যারা ইতিমধ্যে জাপানি ভাষা শেখার স্কুলে পড়াচ্ছেন তাদের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা থাকবে। নির্দিষ্ট একটি সময়ের জন্য লাইসেন্স ছাড়াই তাদেরকে কাজ করে যাওয়ার অনুমতি দেয়া হবে।

    এ সংক্রান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিল সংসদে পেশ করার পরিকল্পনা করছে এজেন্সি।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক