| ১৮ ডিসেম্বর ২০২২ | ৬:২০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 64 বার
জাপান সরকার বর্তমানে উত্তর জাপানের অদূরবর্তী প্রশান্ত মহাসাগরে দু’টি গভীর সমুদ্রের ট্রেঞ্চ বরাবর ৭ বা তদূর্ধ্ব মাত্রার ভূমিকম্প সংঘটিত হওয়ার পর, এই ধরনের অত্যন্ত শক্তিশালী সম্ভাব্য ভূমিকম্পের জন্য একটি নতুন সতর্ক সংকেত ব্যবস্থা পরিচালনা করছে।
এই ব্যবস্থার অধীনে, জাপান আবহাওয়া এজেন্সি চিশিমা ট্রেঞ্চ বা জাপান ট্রেঞ্চের উত্তরের অংশ বরাবর ৭ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হওয়ার প্রায় ২ ঘণ্টা পর একটি সতর্কতা জারি করতে পারবে।
এই ব্যবস্থাটি শুক্রবার দুপুর থেকে কাজ করা শুরু করেছে। হোক্কাইদো, আওমোরি, ইওয়াতে, মিইয়াগি, ফুকুশিমা, ইবারাকি এবং চিবা জেলার ১৮২টি পৌরসভা এর আওতায় পড়ছে।
ভূমিকম্প পরবর্তী কম্পনের ঝুঁকি নিয়ে সতর্কতা জারির পর, এইসব এলাকার অধিবাসীদের ৭ দিনের জন্য তাৎক্ষণিকভাবে অন্যত্র সরে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
ৎসুনামি বা ভূমিধ্বসের সম্ভাবনা থাকা স্থানগুলোর ব্যবসা-বাণিজ্যগুলোকে কর্মকাণ্ড পরিচালনা করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হবে।
মন্ত্রিসভা দপ্তর এবং আবহাওয়া এজেন্সি জানাচ্ছে, একটি সতর্কতার অর্থ এই নয় যে ভূমিকম্প পরবর্তী বড় ধরনের কম্পন অবশ্যই সংঘটিত হবে, বরং এর অর্থ এই যে সংঘটিত হওয়ার সম্ভাবনা বাড়ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||