| ১৮ ডিসেম্বর ২০২২ | ৬:২৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 81 বার
প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও গতকাল শুক্রবার বলেন যে, জাপানের বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে হবে।
উল্লেখ্য, গতকাল দিনের পূর্বভাগে, মন্ত্রিসভায় দেশের প্রতিরক্ষা কৌশল পুনর্গঠনের জন্য তিনটি প্রধান নথি অনুমোদিত হয়। নতুন নীতিমালার মধ্যে একটি, সুনির্দিষ্ট পরিস্থিতিতে জাপানকে পাল্টা হামলা চালানোর অনুমোদন দেবে।
কিশিদা সাংবাদিকদের বলেন, “ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দ্রুত বিকশিত হচ্ছে। আর একসাথে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের মধ্য দিয়ে স্যাচুরেশন বা ব্যাপক অপ্রতিরোধ্য হামলার সম্ভাবনা রয়েছে। বর্তমানে জাপানের চারদিকে কঠোর প্রতিকূল নিরাপত্তা পরিবেশ বিরাজমান থাকায় পাল্টা হামলার সক্ষমতা থাকা অপরিহার্য। আর এটি পর্যাপ্ত শক্তিশালী নিরোধক শক্তি হিসেবে কাজ করবে যা প্রতিপক্ষকে তাদের আক্রমণের লক্ষ্য পরিত্যাগ করতে বাধ্য করবে।”
কিশিদার ভাষ্যানুযায়ী, সরকার আগামী পাঁচ বছরে প্রতিরক্ষা খাতে প্রায় ৩১ হাজার ৫শ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা করছে।
এক্ষেত্রে, লক্ষ্য হচ্ছে প্রতিরক্ষা ব্যয় ২০২৭ অর্থবছরে জাপানের মোট দেশজ উ
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||