| ২৫ ডিসেম্বর ২০২২ | ৮:১৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 197 বার
জাপানের বর্তমান সম্রাটের পিতা এমিরিটাস সম্রাট আকিহিতো টোকিও’তে তার বাসভবনে নিকটজনদের সাথে মিলে আজ তার ৮৯তম জন্মদিবস উদ্যাপন করেছেন।
সকাল ১১টার অল্প আগে সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকো আকাসাকা এস্টেটে যান, যেখানে এমিরিটাস সম্রাট ও এমিরিটাস সম্রাজ্ঞী মিচিকো’র বাসভবন অবস্থিত। সম্রাট দম্পতি এস্টেটে প্রবেশ করার আগে আশপাশে অপেক্ষারত শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে গাড়ি থেকে হাত নাড়ান।
জন্মদিবস উদ্যাপনের অনুষ্ঠানে যুবরাজ আকিশিনো ও যুবরাণীও উপস্থিত ছিলেন।
বিকেল বেলায় প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এমিরিটাস সম্রাটকে শুভেচ্ছা জানানোর জন্য তার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
করোনাভাইরাসের বিস্তার রোধ করার জন্য জন্মদিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত রাখা হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||