• শিরোনাম

    জাপান সাগর বরাবর এলাকাগুলোতে ভারী তুষারপাতের পূর্বাভাস

    | ২৫ ডিসেম্বর ২০২২ | ৮:১৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 199 বার

    জাপান সাগর বরাবর এলাকাগুলোতে ভারী তুষারপাতের পূর্বাভাস

    জাপানের আবহাওয়া কর্মকর্তারা দেশের প্রধানত জাপান সাগর বরাবর এলাকাগুলোতে সোমবার পর্যন্ত ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছেন।

    ইতিমধ্যেই ভারী তুষারপাতের মুখোমুখি হওয়া নিইগাতা জেলায় আবারও তুষারপাত প্রবল আকার নেবে বলে ধারণা করা হচ্ছে। সেখানকার লোকজনকে আগাম প্রস্তুতির পরামর্শ দেয়া হচ্ছে ।

    আবহাওয়া এজেন্সি জানায় যে জাপানের চারিপাশে শীতকালীন চাপের বিন্যাস শক্তিশালী হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে, যা তীব্র শীতল বায়ু ভর বয়ে আনবে।

    জাপানের উত্তর থেকে পশ্চিমাঞ্চলে প্রধানত জাপান সাগর বরাবর এলাকায় ভারী তুষারপাত এবং জোরালো বাতাস’সহ বিরূপ আবহাওয়ার সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে। দেশের প্রশান্ত মহাসাগরের দিকেও, বিশেষ করে, পার্বত্য এলাকাতে ভারী তুষারপাত হবে বলে ধারণা করা হচ্ছে। এমনকি, সমতল ভূমিতেও তুষার জমা হতে পারে।

    শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টা সময়ে চুগোকু অঞ্চলে ৬০ সেন্টিমিটার পর্যন্ত এবং হোক্কাইদো ও হোকুরিকু অঞ্চলে ৫০ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমতে পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক