| ২৬ ডিসেম্বর ২০২২ | ৭:০৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 227 বার
জাপানের চারপাশে অবস্থানরত একটি শীতকালীন চাপের বিন্যাস দেশের উত্তর ও পূর্বাঞ্চলের পার্বত্য অঞ্চলগুলোতে ভারী তুষারপাত বয়ে এনেছে। যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি বরফাচ্ছাদিত পিচ্ছিল সড়কের ব্যাপারে লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে।
আবহাওয়া কর্মকর্তাদের ভাষ্যানুযায়ী, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হোক্কাইদো থেকে কিউশুর প্রধানত পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত হয়েছে। অন্যদিকে, নাগোইয়া ও কোচি শহরের মতো কিছু সমতল এলাকায়ও তুষার জমতে দেখা গেছে।
গত ১৭ই ডিসেম্বর থেকে ধাপে ধাপে অব্যাহত থাকা তুষারাচ্ছন্ন আবহাওয়ার কারণে কিছু কিছু এলাকায় তুষারের স্তর যেকোনো গড় বছরের পরিমাণের তুলনায় তিন গুণেরও বেশি হয়েছে।
আজ রবিবার সকাল ১১টা পর্যন্ত, হোক্কাইদোর এনগারু শহরের ভূমিতে ১.১৭ মিটার পুরু তুষারপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, চলমান ভারী তুষারপাত এর চূড়ায় পৌঁছালেও শীতকালীন চাপের বিন্যাস এখনও অব্যাহত রয়েছে। এটি পার্বত্য অঞ্চলে মাঝে মাঝে ভারী তুষারপাত ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাপানে এবারের শীতে তুষার সংক্রান্ত দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে, ছাদ থেকে তুষার পিছলে পড়ার পাশাপাশি তুষার সরানোর চেষ্টাকালে লোকজনের দুর্ঘটনায় পতিত হওয়ার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে।
এছাড়া, অনেক পুরু তুষার জমে থাকা অঞ্চলগুলোতে সম্ভাব্য হিমবাহের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||