• শিরোনাম

    সৌদি আরব এবং ওমান সফর করবেন জাপানের শিল্প মন্ত্রী

    | ২৬ ডিসেম্বর ২০২২ | ৭:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 221 বার

    সৌদি আরব এবং ওমান সফর করবেন জাপানের শিল্প মন্ত্রী

    জাপানের শিল্পমন্ত্রী আজ রবিবার, সৌদি আরব ও ওমানে তিন দিনের এক সফর শুরু করছেন। জ্বালানি, কার্বন মুক্তকরণ এবং অবকাঠামোর মতো ক্ষেত্রে, তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আরও জোরালো সম্পর্ক গড়ে তুলতে চাইছেন।

    অর্থনীতি, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশির রবিবার ও সোমবার সৌদি আরব সফরের সূচি নির্ধারিত রয়েছে। উল্লেখ্য, দেশটি জাপানের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী।

    এরপর, আগামী মঙ্গলবার তিনি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি উৎপাদনকারী দেশ ওমান সফরে যাবেন।

    সৌদি আরব সফরকালে, নিশিমুরা দেশটির জ্বালানি মন্ত্রী’সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে সাক্ষাত করার পাশাপাশি তেলের দাম স্থিতিশীল রাখতে সহযোগিতার আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

    এছাড়া, তিনি এটিও নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছেন যে দুই দেশ পরবর্তী প্রজন্মের দুটি জ্বালানি উৎস- হাইড্রোজেন এবং অ্যামোনিয়া সংক্রান্ত কয়েকটি যৌথ প্রকল্প পরিচালনা করবে।

    অন্যদিকে, ওমানে, নিশিমুরা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার জন্য সহযোগিতার আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এলএনজি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং অন্যত্র জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে সরবরাহ এবং চাহিদার ক্ষেত্রে বৈশ্বিক ভারসাম্য বেশ টানটান অবস্থায় রয়েছে।

    নিজেদের অধিকাংশ অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের জন্য বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরশীল হওয়ায়, আরব দেশগুলোর সাথে সম্পর্ক জাপানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক