• শিরোনাম

    জন্মহারে পতন ঘটার সমস্যা মোকাবিলার খসড়া ব্যবস্থা প্রণয়নের নির্দেশ জাপানের প্রধানমন্ত্রীর

    | ০৮ জানুয়ারি ২০২৩ | ৬:৩৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 296 বার

    জন্মহারে পতন ঘটার সমস্যা মোকাবিলার খসড়া ব্যবস্থা প্রণয়নের নির্দেশ জাপানের প্রধানমন্ত্রীর

    জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও দেশে জন্মহারে পতন ঘটার সমস্যা সামাল দেওয়ার জন্য মার্চ মাসের শেষ দিকের মধ্যে খসড়া ব্যবস্থা প্রণয়নের নির্দেশ দিয়েছেন জন্মহারে পতন-সমস্যা মোকাবিলার দায়িত্বে থাকা তার মন্ত্রীকে।

    কিশিদা শুক্রবার ওগুরা মাসানোবু’কে, সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের কর্মকর্তাদের নিয়ে এই বিষয়টির ওপর একটি টাস্কফোর্স গড়ে তুলতে নির্দেশ দেন।

    ওগুরা শিগ্‌গিরিই টাস্কফোর্সের প্রথম বৈঠক ডাকার এবং প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে বিতর্ক শুরু করার পরিকল্পনা করেছেন।

    প্রত্যাশিত পদক্ষেপগুলোর মধ্যে শিশুসন্তানের লালন পালনের জন্য পিতামাতাকে আর্থিক সহায়তা প্রদান বাড়ানো, প্রি-স্কুল শিক্ষা ও দিবাযত্ন পরিসেবার উন্নতি এবং শিশুসন্তানের দেখাশোনার জন্য ছুটি নেওয়ার ব্যবস্থা আরও উন্নত করে তোলার মতো ব্যবস্থাদি অন্তর্ভুক্ত থাকবে।

    এপ্রিল মাসে শিশু ও পরিবার বিষয়ক একটি নতুন সরকারি এজেন্সি চালু হওয়ার পরে, খসড়া ব্যবস্থার ভিত্তিতে বিস্তারিত পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক