| ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:০৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 318 বার
জাপানের মহাকাশ সংস্থা জানিয়েছে, উৎক্ষেপণস্থলে পূর্বাভাসকৃত আবহাওয়া পরিস্থিতির কারণে প্রথম এইচ-৩ রকেটের উৎক্ষেপণ শুক্রবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।
জাপানের এই নতুন প্রধান উৎক্ষেপণ যানটি বুধবার সকালে দক্ষিণ-পশ্চিম জাপানের কাগোশিমা জেলার তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপনের কথা ছিল।
জাপান মহাকাশ অনুসন্ধান সংস্থা বা জাক্সা’র ভাষ্যমতে, উৎক্ষেপণের সময় উৎক্ষেপণ স্থলের আশপাশের এলাকায় প্রবল বায়ু প্রবাহের পূর্বাভাস দেয়া হয়েছে। তারা জানিয়েছে, উৎক্ষেপণ বাতিল করা হলে রকেটটিকে যান সংযোজন ভবনে ফিরিয়ে দিতে হবে। কাজটি উঁচু জায়গায় দাঁড়িয়ে করার প্রয়োজন রয়েছে, যা প্রবল বাতাসের মধ্যে বিপজ্জনক হতে পারে।
উল্লেখ্য, ২০১৪ সালে এইচ-২-এ রকেটের উত্তরসূরী হিসেবে এইচ-৩ রকেটের উন্নয়ন শুরু করে যৌথভাবে জাক্সা ও মিৎসুবিশি ভারী শিল্প কোম্পানি। এই উন্নয়নে ব্যয় হয়েছিল ২০ হাজার কোটি ইয়েনের বেশি বা প্রায় ১৫২ কোটি ডলার।
প্রায় ৩০ বছরের মধ্যে এটি ছিল নতুন করে একটি বড় রকেট তৈরির প্রথম প্রকল্প। রকেটটি এইচ-২-এ রকেটের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি ওজন বহন করতে পারে, এবং এর উৎক্ষেপণ খরচও প্রায় অর্ধেক।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||