• শিরোনাম

    সংসদে নতুন বিওজে গভর্নর প্রার্থীকে উপস্থাপন করেছে সরকার

    | ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:০৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 332 বার

    সংসদে নতুন বিওজে গভর্নর প্রার্থীকে উপস্থাপন করেছে সরকার

    জাপান সরকার আনুষ্ঠানিকভাবে উয়েদা কাযুওকে ব্যাংক অফ জাপান বা বিওজে’র নতুন গভর্নর হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছে। তিনি বর্তমানে দায়িত্ব পালনরত কুরোদা হারুহিকোর স্থলাভিষিক্ত হবেন, যার মেয়াদ এপ্রিলের শুরুর দিকে শেষ হবে।

    মঙ্গলবার সংসদের উভয় কক্ষের স্টিয়ারিং কমিটির কার্যনির্বাহী সদস্যদের সম্মুখে এই মনোনয়নের বিষয়টি উপস্থাপন করে সরকার।

    উয়েদা সামষ্টিক অর্থনীতি এবং আর্থিক খাতের একজন বিশেষজ্ঞ। তিনি এর আগে বিওজে’র নীতি নির্ধারণী বোর্ডে সাত বছর দায়িত্ব পালন করেন এবং ব্যাংককে তার শূন্য সুদের হারের নীতি এবং পরিমাণগত সহজীকরণ চালু করতে সাহায্য করেন।

    ৭১ বছর বয়সী উয়েদা টোকিও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপকও ছিলেন। উল্লেখ্য, তিনিই হবেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা যুদ্ধোত্তর কালের প্রথম বিওজে গভর্নর। প্রথাগতভাবে বিওজে বা অর্থ মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তারাই ব্যাংকের এই শীর্ষ পদে আসীন ছিলেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক