• শিরোনাম

    জাপানের পশ্চিমাঞ্চলীয় তিনটি জেলায় দাবানল

    | ২৭ মার্চ ২০২৫ | ৬:০৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 92 বার

    জাপানের পশ্চিমাঞ্চলীয় তিনটি জেলায় দাবানল

    পশ্চিম জাপানে দাবানল ছড়িয়ে পড়ছে যা নিয়ন্ত্রণে আসার কোনও লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। এহিমে এবং ওকাইয়ামা জেলায় দাবানল ছড়িয়ে পড়ার পাশাপাশি মঙ্গলবার মিয়াযাকি জেলায় শুরু হয়েছে নতুন দাবানল ।

    রবিবার একটি দাবানলের সূত্রপাত হয় এহিমে জেলার ইমাবারি শহরে। আকাশ থেকে আগুনের মোকাবিলা করার জন্য জাপানের আত্মরক্ষা বাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়।

    এই শহরের প্রায় ৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
    নিকটবর্তী সাইজো শহরও কুসুকাওয়া এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ জারি করেছে।

    রবিবার ওকাইয়ামা জেলার ওকাইয়ামা শহরেও একটি দাবানলের সূত্রপাত হয়। আগুন এখনও ছড়িয়ে পড়ছে, যার ফলে কর্তৃপক্ষ ওকাইয়ামা এবং তামানো, এই দুটি শহরের কিছু এলাকার লোকজনকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ জারি করেছে। অগ্নিনির্বাপণের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আকাশ থেকে আগুন নেভানোর জন্য হেলিকপ্টারগুলো পুনরায় কাজ শুরু করেছে।

    ওকাইয়ামা শহরের মিনামি ওয়ার্ডেও আগুনের সূত্রপাত হয়। মঙ্গলবার রাতে ওকাইয়ামা এবং তামানো শহরের কর্মকর্তারা লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ জারি করেছেন।

    ভূমি থেকে সারা রাত আগুন নেভানোর চেষ্টা অব্যাহত থাকলেও তা এখনও নিয়ন্ত্রণে আসেনি। রাতে আগুন কিছু আবাসিক এলাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে।

    ইতোমধ্যে একটি নতুন দাবানল শুরু হয় মিয়াযাকি জেলায়।

    মঙ্গলবার দুপুরের অল্প আগে মিয়াযাকি শহরে এটির সূত্রপাত হয়। ভূমি থেকে এবং আকাশ থেকে এই আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষা বাহিনীর হেলিকপ্টার’সহ চারটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

    কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। সূর্যাস্তের পর এই কাজ স্থগিত করা হয়। রাতে ঘটনাস্থলের কাছেই দমকলের গাড়ি মোতায়েন করা হয়েছিল এবং দমকল বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন।

    শহরের কর্মকর্তারা আশেপাশের এলাকার ৭০টি পরিবারের জন্য নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ জারি করেছেন।

    বুধবার সকালে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে ঘটনাস্থলে আবার ফিরে আসেন।

    শহর কর্তৃপক্ষের কর্মকর্তারা বলছেন যে এই দাবানলে মানুষের আহত হওয়ার বা স্থাপনার ক্ষতি হওয়ার কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দাবানলটি মূলত একই স্থানে বিস্তৃত হচ্ছে এবং এটি নিয়ন্ত্রণে আসার কোনও লক্ষণ এখনও দেখতে পাওয়া যাচ্ছে না।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক