• শিরোনাম

    জাপানের ক্রেতারা প্রত্যাশার চেয়ে দ্রুত নগদহীন পেমেন্ট ব্যবস্থার দিকে ঝুঁকছে

    | ২৭ মার্চ ২০২৫ | ৬:০৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 91 বার

    জাপানের ক্রেতারা প্রত্যাশার চেয়ে দ্রুত নগদহীন পেমেন্ট ব্যবস্থার দিকে ঝুঁকছে

    জাপানি ক্রেতারা সরকারের প্রত্যাশার চেয়ে দ্রুত হারে নগদহীন অর্থপ্রদানের দিকে ঝুঁকছে। ধারণা করা হচ্ছে যে গত বছর ৪০ শতাংশেরও বেশি পরিমাণ লেনদেন কাগজের বিল এবং কয়েনের পরিবর্তে ক্রেডিট কার্ড, ইলেকট্রনিক মানি এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে করা হয়েছে।

    অর্থ মন্ত্রণালয় জানিয়েছে যে ২০২৩ সালে এই পরিমাণ ছিল ১২৬ ট্রিলিয়ন ইয়েনেরও বেশি বা ৮৪০ বিলিয়ন ডলারের বেশি, যা হলো মোট লেনদেনের প্রায় ৪০ শতাংশ।

    ২০২৪ সালের পরিসংখ্যান আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। তবে ২০২৫ সালের জুনের মধ্যে নগদহীন লেনদেনের পরিমাণ ৪০ শতাংশে উন্নীত করার সরকারের লক্ষ্যমাত্রা এটি প্রায় নিশ্চিতভাবেই ছাড়িয়ে যাবে।

    মন্ত্রণালয় এর কারণ হিসাবে কিউআর-কোড ব্যবহার করে অর্থ পরিশোধ করা যায়, এমন ছোট ও মাঝারি আকারের রেস্তোরাঁর সংখ্যা স্থিতিশীলভাবে বৃদ্ধি পাওয়াকে উল্লেখ করেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলি এধরনের পেমেন্ট ব্যবস্থার জন্য তুলনামূলকভাবে কম ফি প্রদান করে থাকে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক