| ১৪ এপ্রিল ২০২৫ | ৯:৫৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 104 বার
ওসাকায় ২০২৫ সালের বিশ্ব প্রদর্শনী বা ওয়ার্ল্ড এক্সপো ২০২৫ আজ রবিবার জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেয়া হয়েছে।
আজ সকাল সাড়ে আটটার দিকে কৃত্রিম দ্বীপ ইউমেশিমায় একটি ফিতা কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড এক্সপো ২০২৫’এর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইতো ইয়োশিতাকা, এক্সপো তত্ত্বাবধানকারী সমিতির প্রধান ও জাপান ব্যবসায়ী ফেডারেশনের চেয়ারম্যান তোকুরা মাসাকাযু’সহ অন্যান্য কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
তোকুরা এক্সপো’র উদ্বোধন ঘোষণা করেন এবং অংশগ্রহণকারীরা উদ্বোধন উপলক্ষে একটি ফিতা কাটেন।
আজ সকাল ৯টায় প্রবেশপথ খুলে দেয়া হয়, বৃষ্টির মধ্যেও লোকজন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন। অনুষ্ঠানস্থলের অদূরে অবস্থিত ইউমেশিমা ট্রেন স্টেশনে, উদ্বোধনী অনুষ্ঠানে আগত লোকজনের ভিড় ছিল।
এসময়, এক্সপো’র প্রতীক “গ্র্যান্ড রিং” বা বিশালাকারের গোলাকৃতির ছাদের উপরে প্রায় ১০ হাজার মানুষ বিথোভেনের ৯ নম্বর সিম্ফনি গেয়ে দর্শনার্থীদের স্বাগত জানান।
“গ্র্যান্ড রিং” হল বিশ্বের বৃহত্তম কাঠের নির্মিত কাঠামো যা এমনভাবে তৈরি হয়েছে যেটি বিদেশী প্যাভিলিয়নগুলোর চারপাশ ঘিরে রেখেছে। এটির পরিধি প্রায় ২ কিলোমিটার।
আজ প্রথম দিনে ১লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ প্রদর্শনী পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||