• শিরোনাম

    ট্রাম্পের শুল্ক ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার প্রস্তুতি নিচ্ছে জাপান

    | ১৬ এপ্রিল ২০২৫ | ৬:২২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 140 বার

    ট্রাম্পের শুল্ক ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার প্রস্তুতি নিচ্ছে জাপান

    জাপান সরকার যুক্তরাষ্ট্রের সাথে দেশটির শুল্ক ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে।

    সরকারি কর্মকর্তারা তাদের পর্যালোচনা চালিয়ে যাচ্ছেন। তারা অনুমান করছেন যে ইলেকট্রনিক্সের উপর শুল্ক আরোপের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্তের ওঠানামা, জনসাধারণের প্রতিক্রিয়া এবং বাজার প্রবণতার কারণে উদ্বুদ্ধ হয়ে থাকতে পারে।

    জাপানের অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী আকাযাওয়া রিয়োসেই শুল্ক সংক্রান্ত আলোচনার দায়িত্বে রয়েছেন। তিনি আলোচনা শুরু করার জন্য বুধবার থেকে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করছেন।

    সোমবার প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু উল্লেখ করেন যে, মানুষ খুব বেশি তাড়াহুড়ো করলে ব্যর্থ হয়। ইশিবা বলেন, কেবল আলোচনা শেষ করার জন্য ছাড় দেওয়া কোন ভালো ধারণা নয়। তিনি বলেন, সরকার যতটা সম্ভব বিস্তারিত বিশ্লেষণ করে আসন্ন আলোচনার জন্য প্রস্তুতি নেবে।

    একই দিনে, ইশিবা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর সাথে ফোনে মতবিনিময় করেন। বিশ্ব অর্থনীতিতে মার্কিন শুল্ক ব্যবস্থার প্রভাব আলোচনায় অন্তর্ভুক্ত ছিল। এছাড়া, গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সাথে ফোনে আলাপকালেও ইশিবা বিষয়টি নিয়ে আলোচনা করেন।

    জাপান সরকার বিশ্বাস করে যে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সাথে পৃথক পৃথকভাবে শুল্ক নিয়ে আলোচনা করলেও, মুক্ত বাণিজ্যের মতো অভিন্ন মূল্যবোধ পোষণ করা অন্যান্য দেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা জাপানের জন্য মঙ্গলজনক হবে। ইশিবা এবং অন্যান্য মন্ত্রীদের বিভিন্ন দেশের প্রতিপক্ষের সাথে মতবিনিময়ের জন্য সরকার আরও সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা করছে।

     

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক