• শিরোনাম

    জাপান ও যুক্তরাষ্ট্রের উচিত শুল্ক বিষয়ে সমাধানে পৌঁছানোর চেষ্টা

    | ২১ এপ্রিল ২০২৫ | ১২:৩৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 116 বার

    জাপান ও যুক্তরাষ্ট্রের উচিত শুল্ক বিষয়ে সমাধানে পৌঁছানোর চেষ্টা

    জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু বলেছেন যে, জাপান ও যুক্তরাষ্ট্রের উচিত শুল্ক বিষয়ে এমন একটি সমাধানে পৌঁছানো যা উভয় দেশের জন্যই কাম্য। রবিবার প্রচারিত এনএইচকে’র একটি টক শো অনুষ্ঠানে ইশিবা, জাপানি পণ্য আমদানির উপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে চলমান দ্বিপাক্ষিক আলোচনার উল্লেখ করেন। জাপানি গাড়ি আমদানির উপর শুল্কারোপের বিষয়ে ইশিবা বলেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ফোনে এবং ব্যক্তিগতভাবে বলেছেন যে জাপানের রাস্তায় খুব কম মার্কিন গাড়ি চলছে। তিনি বলেন, তিনি মনে করেন যে, এটি মার্কিনিদের গভীরভাবে বিরক্ত করছে। জাপানি মোটরগাড়ির নিরাপত্তা মান, যেগুলোকে ওয়াশিংটন একটি শুল্ক বহির্ভূত বাধা হিসেবে বিবেচনা করে, সে সম্পর্কে ইশিবা বলেন, জাপানি ভোক্তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিতে হবে। তিনি বলেছেন, জাপানি ও মার্কিন যান চলাচল ব্যবস্থার পার্থক্য বিবেচনা করে সরকার মানগুলো নিবিড়ভাবে পরীক্ষা করবে যাতে এগুলোকে অন্যায্য বলা না যায়।

    আরও বেশি মার্কিন কৃষিপণ্য আমদানির জন্য যুক্তরাষ্ট্রের আহ্বানের বিষয়ে ইশিবা খাদ্য নিরাপত্তার মান হ্রাসের বিষয়ে শূন্য সহনশীলতার উপর জোর দিয়ে আরও বলেন যে, সরকার জাপানি জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে।  তিনি আরও বলেন যে, নিরাপত্তা বিষয়টি বাণিজ্য থেকে ভিন্ন এবং শুল্ক আলোচনা থেকে পৃথকভাবে এটা নিয়ে কথা বলা দরকার। তিনি বলেন, ওয়াশিংটনের চাপের মুখে না পড়ে বরং নিজেদের সুরক্ষার চেষ্টা করবে জাপান।

    ইশিবা বলেন যে, গভীর আলোচনার পর তিনি ও ট্রাম্প একটি সমাধানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি বলেছেন, উপযুক্ত সময়ে তিনি যুক্তরাষ্ট্র সফর করবেন এবং সর্বোত্তম ফলাফল অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক