• শিরোনাম

    নির্বাচনের ফলাফল খারাপ হলেও পদে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা

    | ২২ জুলাই ২০২৫ | ৬:২৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 107 বার

    নির্বাচনের ফলাফল খারাপ হলেও পদে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা

    জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু বলেছেন যে রবিবারের উচ্চকক্ষ নির্বাচনে ক্ষমতাসীন জোটের খারাপ ফলাফল সত্ত্বেও তিনি পদে থাকার পরিকল্পনা করছেন।

    লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং জোটের অংশীদার কোমেইতো উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর একদিন পর সোমবার ইশিবা একটি সংবাদ সম্মেলন করেন।

    তিনি বলেন, ভোটাররা অত্যন্ত কঠোর রায় দিয়েছেন এবং তিনি এই ফলাফলকে গুরুত্বের সাথে বিবেচনা করছেন। তবে তিনি বলেন যে, জাতীয় রাজনীতিকে কার্যকর রাখাই তার সর্বোচ্চ অগ্রাধিকার।

    তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল মেনে নেওয়া কঠিন হলেও উচ্চকক্ষে এলডিপি এখনও বৃহত্তম শক্তি। তিনি বলেন, দলটির নিজ দেশ ও জনগণের প্রতি দায়িত্ব পালন করার প্রয়োজন রয়েছে।

    ইশিবা বলেন, তিনি বিরোধী দলগুলোর সাথে আন্তরিক আলোচনা চালিয়ে যেতে আগ্রহী, যাতে করে তারা একসাথে উচ্চমানের নীতিমালা প্রণয়ন করতে পারে। তবে তিনি আপাতত, শাসক জোট সম্প্রসারণের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক