| ২৩ জুলাই ২০২৫ | ৫:৪৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 70 বার
রবিবারের নির্বাচনে উচ্চকক্ষে ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদে বহাল থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। হতাশাজনক ফলাফলের পর লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি-র ভেতর থেকে ইশিবাকে দলীয় নেতার পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানানো হচ্ছে।
এলডিপি এবং তাদের জোটের শরীক দল কোমেইতো উচ্চ কক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ভোট অনুষ্ঠিত হওয়া আসনগুলোর মধ্যে তারা কেবল ৪৭টি আসন পেয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার জন্য তাদের প্রয়োজনীয় ৫০টির চেয়ে কম।
এলডিপির ৭০ বছরের ইতিহাসে এবারই প্রথম তারা এমন একটি জোটের নেতৃত্ব দিচ্ছে যেখানে কোনও কক্ষের নিয়ন্ত্রণই তাদের হাতে নেই।
সোমবার এক সংবাদ সম্মেলনে ইশিবা বলেন, জাতীয় রাজনীতিতে টানাপোড়েন রোধ করে উচ্চকক্ষে নেতৃত্বদানকারী দল হিসেবে এলডিপিকে তার দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, তার পক্ষ নীতিগত ভিত্তিতে বিরোধী দলগুলোর সাথে ঐকমত্য অর্জনের চেষ্টা করবে।
প্রধানমন্ত্রী তার নিজের দলের ভেতর থেকে ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হচ্ছেন। উচ্চকক্ষের আইনপ্রণেতা আওইয়ামা শিগেহারু ইশিবার পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, আমেরিকার সাথে শুল্ক আলোচনার দায়িত্ব একটি পঙ্গু সরকারের হাতে ছেড়ে দেওয়া সম্ভব নয়। দলের একটি জেলা শাখা সিদ্ধান্ত নিয়েছে যে তারা দলীয় নেতার পদ থেকে ইশিবার পদত্যাগ দাবি করবে।
এদিকে, এলডিপির নির্বাহীরা আগামী সপ্তাহে সংসদের উভয় কক্ষের সদস্য আইনপ্রণেতাদের এক বৈঠক আহ্বান করার পরিকল্পনা করছেন। তারা যুক্তরাষ্ট্রের সাথে চলমান শুল্ক আলোচনার কথা উল্লেখ করে ইশিবার পদে থাকার পক্ষে সমর্থন আদায় করতে আগ্রহী।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||