| ২৪ জুলাই ২০২৫ | ৬:২১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 84 বার
জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু রবিবারের উচ্চকক্ষ নির্বাচনে তার ক্ষমতাসীন জোটের পরাজয় সত্ত্বেও দায়িত্ব পালন অব্যাহত রাখায় নিজের ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন।
টোকিওতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র সদর দপ্তরে বুধবার নিজের পূর্বসূরীদের কয়েকজনের সাথে সাক্ষাৎ করার পর ইশিবা সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী আসো তারো, সুগা ইয়োশিহিদে এবং কিশিদা ফুমিওর সাথে আলোচনায় এলডিপির মহাসচিব মোরিইয়ামা হিরোশি তার সাথে যোগ দিয়েছেন।
তিনি বলেন, সংকটের তীব্র অনুভূতি তারা ভাগাভাগি করে নিয়েছেন এবং দলের কখনোই যে বিভক্ত হওয়া উচিত নয় সে বিষয়ে তারা একমত হয়েছেন।
তিনি পদত্যাগ করবেন বলে সংবাদমাধ্যমে প্রচারিত খবর ইশিবা অস্বীকার করেছেন। তিনি বলেছেন রাজনৈতিক শূন্যতা তৈরি করা তার পক্ষে একারণে সম্ভব নয় যে নিজের নীতির সামনে দেখা দেয়া বিভিন্ন চ্যালেঞ্জের জবাব তাকে দ্রুত দিতে হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||