| ২৫ জুলাই ২০২৫ | ৪:৩৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 109 বার
জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু বলেছেন যে তার সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এমন এক শুল্ক চুক্তিতে উপনীত হয়েছে যা উভয় দেশের স্বার্থের অনুকূল।
জাপানের অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী এবং দেশটির শুল্ক সংক্রান্ত শীর্ষ আলোচক আকাযাওয়া রিয়োসেই মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন। উভয় পক্ষ মার্কিন শুল্ক পদক্ষেপ নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়।
এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র মোটরগাড়ির উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। নতুন চুক্তির অধীনে সেই শুল্ক অর্ধেক কমিয়ে ১২.৫ শতাংশ করা হবে। ওয়াশিংটনের আরোপিত বিদ্যমান ২.৫ শতাংশ শুল্ক যোগ করে মোটরগাড়ির উপর এখন শুল্কের পরিমাণ দাঁড়াবে ১৫ শতাংশ।
যুক্তরাষ্ট্র এর আগে বলেছিল যে দেশটি ১লা আগস্ট থেকে জাপানের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। ট্রাম্প এই পদক্ষেপকে “পাল্টা শুল্ক” হিসেবে উল্লেখ করেন। তবে উভয় পক্ষই এই হারকে ১৫ শতাংশে নির্ধারণ করতে সম্মত হয়েছে।
বুধবার ইশিবা বলেন যে জাপান কোনও কোটা সীমা ছাড়াই অন্যান্য দেশের আগেই গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের উপর শুল্ক কমানোর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন যে তার সরকার এমন একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে কাজ করেছে যা উভয় দেশের স্বার্থের প্রতি নজর দেওয়ার পাশাপাশি যা সুরক্ষিত করা দরকার তা রক্ষা করতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী বলেন যে এখন সেইরকম একটি চুক্তিই সম্পাদিত হয়েছে।
এবার জাপান সরকার চুক্তিটি বাস্তবায়নের জন্য দুই সরকারের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত করাসহ দ্রুত বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করেছে। কর্মকর্তারা বলছেন যে জাপান দেশীয় শিল্পকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে, যার মধ্যে প্রতিটি পণ্য বাবদ শুল্কের হার প্রকাশ করার পাশাপাশি সুনির্দিষ্ট পরামর্শ প্রদানের ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।
জাপানের বিরোধী কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি নোদা ইয়োশিহিকো উল্লেখ করেছেন যে মোটরগাড়ির উপর নতুন শুল্কের হার হবে আগের হারের ছয় গুণ বেশি। তিনি বলেন, এর প্রভাব সূক্ষ্মভাবে যাচাই করে দেখা গুরুত্বপূর্ণ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||