| ২৭ জুলাই ২০২৫ | ৭:১১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 85 বার
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ২০২৪ সালে জাপানি নারীদের গড় আয়ু এ বিষয়ে উপাত্ত প্রকাশ করা দেশগুলোর মধ্যে সর্বোচ্চে অবস্থান করায় টানা ৪০ বছর ধরে তালিকার শীর্ষে তারা রয়েছেন। মন্ত্রণালয় জানায় যে জাপানি নারীদের গড় আয়ু ছিল ৮৭.১৩ বছর, পূর্ববর্তী বছরের তুলনায় যা ০.০১ বছর কম। জাপানি পুরুষদের ক্ষেত্রে এই হিসাব ছিল ৮১.০৯ বছর, ২০২৩ সালের মতোই একই অবস্থানে যা থেকে গেছে। জাপানি পুরুষরা সুইডেন, সুইজারল্যান্ড এবং নরওয়ের মতো দেশগুলোর পর ষষ্ঠ স্থানে রয়েছেন।
করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারণে গড় আয়ু কমে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। তবে ২০২৩ সালে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো পুরুষ এবং মহিলা উভয়ের গড় আয়ু আগের বছরের তুলনায় বৃদ্ধি পায়।
মন্ত্রণালয় বলছে ২০২৩ সালের তুলনায় গত বছর হার্ট অ্যাটাক সহ হৃদরোগজনিত কারণে কম মানুষ মারা গেলেও অন্যদিকে প্রাকৃতিক কারণে বেশি লোকজনের মৃত্যু হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||