• শিরোনাম

    উচ্চশিক্ষার জন্য বিদেশী শিক্ষার্থীদের সর্বোচ্চ সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করছে জাপান

    | ২৭ জুলাই ২০২৫ | ৭:১৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 103 বার

    উচ্চশিক্ষার জন্য বিদেশী শিক্ষার্থীদের সর্বোচ্চ সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করছে জাপান

    জাপান সরকার উচ্চশিক্ষায় দেশের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করছে। বিশ্ববিদ্যালয়, কলেজ ও অন্যান্য বিশেষায়িত স্কুলগুলো সম্ভবত আগামী শিক্ষাবর্ষ থেকে আরও বেশি বিদেশী শিক্ষার্থী গ্রহণ করতে পারবে।

    প্রতিষ্ঠানের আকারের মতো বিষয়ের উপর নির্ভর করে বিদেশী শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা নির্ধারিত হয়। সর্বোচ্চ সীমা অতিক্রমকারীদের রাষ্ট্রীয় ভর্তুকি হ্রাস পাওয়ার মতো শাস্তির মুখোমুখী হতে হয়।

    সুনির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা হলে শিক্ষা মন্ত্রণালয় পাঁচ শতাংশ পয়েন্ট পর্যন্ত সীমা বৃদ্ধির পরিকল্পনা করছে। কর্মকর্তাদের ভাষ্যানুযায়ী দ্রুত হলে চলতি বছরের শেষের দিকে আবেদন গ্রহণ শুরু করে আগামী এপ্রিল থেকে শুরু হওয়া শিক্ষাবর্ষে সর্বোচ্চ সীমা বৃদ্ধির পরিকল্পনা তারা করছেন। কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে জানান যে, এই পদক্ষেপ কেবল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেরই নয় বরং জাপানি শিক্ষার্থীদেরও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক