| ২৭ জুলাই ২০২৫ | ৭:২০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 67 বার
জাপানের নেতৃস্থানীয় ব্যবসায়িক চাপ প্রয়োগ সংগঠনের প্রধান যুক্তরাষ্ট্রের সাথে সরকারের নতুন একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক বিচার বিবেচনা করে দেখছেন। অর্থনীতির উপর যে কোনো ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের আহ্বান তিনি জানাচ্ছেন। জাপান ব্যবসায়িক সমিতি কেইদানরেন শুক্রবার মধ্য জাপানের কারুইযাওয়া অবকাশ শহরে গ্রীষ্মকালীন একটি আলোচনা সভা শেষ করেছে।
কেইদানরেনের প্রধান ৎসুৎসুই ইয়োশিনোবু আলোচনার একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর কাছে উপস্থাপন করেন।
দলিলে বলা হয়েছে যে জনসংখ্যা ক্রমাগত হ্রাস পাওয়ার আলোকে জাপানের উচিত হবে, যুক্তরাষ্ট্র ও চীনের উপর মাত্রাতিরিক্ত নির্ভরশীল না হয়ে আরও বেশি স্বাবলম্বী হয়ে উঠা।
জাপানি পণ্যের আমদানির উপর যুক্তরাষ্ট্রের ১৫ শতাংশ শুল্ক আরোপ করা নিয়ে ওয়াশিংটনের সাথে সরকারের বাণিজ্য চুক্তিকে ৎসুৎসুই স্বাগত জানিয়েছেন। তবে তিনি আরও বলেন যে এই শুল্ক নিশ্চিতভাবে জাপানি অর্থনীতির ক্ষতি করবে।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় ৎসুৎসুই বলেছেন, বৈদেশিক চাপের মুখে আঘাত প্রতিহত করার একটি কাঠামোর প্রয়োজনীয়তা তিনি স্পষ্টভাবে দেখতে পারছেন।
তিনি বলেন এরকম তিনি শুনেছেন যে শুল্ক ব্যবসার পূর্বাভাস প্রদান কঠিন করে দেয় এবং নির্মাতারা এ নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন।
সাম্প্রতিক নির্বাচনের উল্লেখও ৎসুৎসুই করেছেন, ক্ষমতাসীন জোটকে যেখানে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানো দেখতে হয়েছে। ইশিবাকে যে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে তা তিনি স্বীকার করে নিলেও বলেছেন, দায়িত্ব পালন অব্যাহত রাখার যে ইচ্ছা প্রধানমন্ত্রী ব্যক্ত করেছেন তা তিনি বুঝতে পারছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||