| ২৮ জুলাই ২০২৫ | ৬:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 81 বার
জাপানের আবহাওয়া কর্মকর্তারা, রবিবার সারা দেশে আরও একটি তীব্র তাপদাহের দিন হতে পারে বলে ধারণা করছেন।
কিনকি অঞ্চলে, তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। হিটস্ট্রোক এড়াতে জনগণকে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার পরামর্শ দেয়া হচ্ছে।
আবহাওয়া এজেন্সি জানাচ্ছে যে, একটি উচ্চ-চাপ বলয় দেশের প্রধান দ্বীপ হোনশুর কাছাকাছি অঞ্চলগুলোকে আচ্ছাদিত করবে, যার ফলে রৌদ্রোজ্জ্বল এবং গরম আবহাওয়া বয়ে নিয়ে আসবে।
অনেক অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি বা তার বেশি হবে, হিয়োগো জেলার তোইয়োওকা শহরে ৩৯ ডিগ্রি এবং কিয়োতো শহরে ৩৮ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেয়া হয়েছে।
কিয়োতো ও নাগাসাকিসহ ২০টি জেলার জন্য তাপদাহ সতর্কতা জারি করা হয়।
দীর্ঘ সময় ধরে প্রচণ্ড গরমের কারণে হিটস্ট্রোকের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা বাড়ে। কিছু রোগীর মৃত্যুও হয়।
লোকজনকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার, পর্যাপ্ত পরিমাণে পানি পান ও লবণ খাওয়াসহ বাইরের কার্যকলাপের সময় বিরতি নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||