• শিরোনাম

    ইরান সফরের আগে ট্রাম্পের সাথে আবের ফোনালাপ

    | ১২ জুন ২০১৯ | ৬:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 1354 বার

    ইরান সফরের আগে ট্রাম্পের সাথে আবের ফোনালাপ

    ইরানের উদ্দেশ্যে যাত্রা শুরুর পূর্বে জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্য প্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

    তাদের টেলিফোন আলাপে আবে ট্রাম্পকে এটি অবহিত করেছেন বলে মনে করা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাতকালে তিনি ইরানকে উত্তেজনা হ্রাসের আহ্বান জানানোর ইচ্ছা পোষণ করেন।

    জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত আবে ইরান সফর করবেন। সেখানে আবে প্রেসিডেন্ট হাসান রৌহানি’সহ অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাত করবেন।

    ঐ অঞ্চলের তুঙ্গে ওঠা উত্তেজনার আলোকে সুগা বলেন, জাপান শীর্ষ বৈঠক পর্যায়ের আলোচনাকে কাজে লাগিয়ে আঞ্চলিক শক্তি ইরানকে উত্তেজনা হ্রাসের জন্য আহ্বান জানাবে।

    উল্লেখ্য, ১৯৭৮ সালে তাকেও ফুকুদার ইরান সফরের পর আবে হবেন সেদেশ সফর করতে যাওয়া প্রথম জাপানি প্রধানমন্ত্রী।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক