| ০৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৭:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 747 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এবং জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল টোকিওতে আলোচনা চলাকালে অর্থনৈতিক সংযোগ এগিয়ে নিতে সম্মত হয়েছেন। জাপান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যেকার অর্থনৈতিক অংশীদার চুক্তি কার্যকর হওয়ার অল্প কয়েকদিন পর দ্বিপাক্ষিক এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল চলা আলোচনার সময় দুই নেতা চলতি মাসের ১ তারিখে জাপান-ই ইউ অর্থনৈতিক অংশীদার চুক্তি কার্যকর হওয়ায় অর্থনৈতিক সংযোগ জোরদার করে নিতে সম্মত হয়েছেন।
বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে আবে বলেছেন বিশ্ব অর্থনীতিতে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে যাওয়ার প্রভাব সর্বনিম্নে সীমিত রাখতে চুক্তি-হীন ব্রেক্সিট এড়িয়ে যাওয়া উচিৎ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||